BCS Computer City - IDB Bhaban, 8-A Rokeya Sharani, Dhaka 1207
29 Jan 2025    

ইসিএস ও বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির মাঝে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।

Media Upload

গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে  ইসিএস (এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি) এবং বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উভয় পক্ষ কম্পিউটার সিটির উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়াও, প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ গ্রহণ, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণের জন্য উভয় পক্ষ একসাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে অংশগ্রহণকারীরা জানান।
উক্ত মতবিনিময় সভায় ইসিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ওয়াহিদ হাসান দিপু, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইকবাল হোসেন সহ ইসিএস-এর সকল নেতৃবৃন্দ এবং বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি ফজলুর বারী লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ জাহেদ আলী ভূঁইয়া সহ ম্যানেজমেন্ট কমিটির সকল নেতৃবৃন্দ।

Tags:   

Leave your Comment here

Recent Posts